ইকবাল হোসেন চৌধুরী জুয়েল
ভি বি রায় চৌধুরী : লক্ষ্মীপুর জেলার কৃতিসন্তান দালাল বাজার এলাকার গৌরব, দানবীর ইকবাল হোসেন চৌধুরী জুয়েল সম্প্রতি সংবাদ ধারা নামক অনলাইন পোট্রালে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারের আশেপাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে একটি ভিডিও নিউজ ভাইরাল হলে তিনি এই ব্যাপারে দায়ীত্ব নিয়ে লক্ষ্মীপুরের কৃতিসন্তান বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী মহোদয়ের সাথে যোগাযোগ করেন বলে সাংবাদিকদের জানান।তিনি আরো বলেন আগামী সপ্তাহের যেকোন দিনে মন্ত্রী মহোদয়ের সাথে উপশহর দালাল বাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জন্য সংবাদ ধারায় ভাইরাল হওয়া জায়গাটি দেখতে আসবেন।
জানা যায় ইকবাল হোসেন চৌধুরী জুয়েল সাহেবের বাবা প্রয়াত গোলাম হোসেন চৌধুরী (মন্টু চৌধুরী) তিনিও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে ছাত্র জনতা একি ভুত হয়ে কাজ করেছেন।তারই অনুপ্রেরণায় দালাল বাজার ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই মন্টু চৌধুরী সাহেবের সুযোগ্য পুত্র ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, তিনিও পিতার ন্যায় বিভিন্ন মুখি সামাজিক উন্নয়ন মূলক কাজ করে সমাদৃত হয়েছেন। জনগণের প্রত্যাশা ইকবাল হোসেন চৌধুরী গংরা যদি একটু সোচ্চার হয়, তাহলে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ হবে বলে এলাকাবাসী মনে প্রানে বিশ্বাস করে।
জানা গেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি বাংলাদেশের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী,ব্যাংক, বিমা, শিপিং সহ নানা সংগঠনের নেতৃত্ব দেয়া, জেসিএক্স ডেভেলপমেন্ট এর এমডি,জেসিএক্স হসপিটালিটির পরিচালক,জেসিএক্স গোল্ড এন্ড ডায়মন্ড এর স্বত্ত্বাধিকারি, বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক,বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী । তিনি আবাসন খাত নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। বর্তমানে এর মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক যুদ্ধাবস্থায় দিশেহারা ব্যবসায়ীদের কথা নিয়ে ও সোচ্চার থাকেন। তিনি আবাসন খাতের একজন অভিজ্ঞ উদ্যোক্তা, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং সার্ক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সদস্য।






