ঢাকাSunday , 9 August 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    দৈনিক জনতার পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ এম. আলতাফ হোসাইন

    admin
    August 9, 2026 5:25 pm । ২২ জন
    Link Copied!

    সংবাদ ধারা : সময়ের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও নতুন চিন্তাধারার সমন্বয় করে দৈনিক জনতাকে আরও শক্তিশালী ও পাঠকপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোকে আরও শক্তিশালী কার্যকর করার পাশাপাশি নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। দৈনিক জনতার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ এম. আলতাফ হোসাইন।

    নতুন ব্যবস্থাপনা কাঠামোর আওতায় হিসাব ও অর্থ ব্যবস্থাপনা কমিটি, প্রশাসন কমিটি, ব্যবসায়িক উন্নয়ন কমিটি, নিরীক্ষা ও নিয়মনীতি পরিপালন কমিটি এবং মানবসম্পদ কমিটি গঠন করা হয়েছে।
    ‘দৈনিক জনতাকে আজকের অবস্থানে টিকিয়ে রেখেছেন ছৈয়দ এম. আন্ওয়ার হোসেন। আজ তাঁর প্রতিষ্ঠিত অফিসেই পত্রিকার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সভা হচ্ছে। লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানকে লাভজনক ও শক্তিশালী করা। কর্মীরা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদেরও সমৃদ্ধ করবেন এটাই প্রত্যাশা। সৈয়দ এম. আলতাফ হোসাইন বলেন, ‘আজ দৈনিক জনতায় ৩২ জন কর্মী কাজ করছেন। আমাদের লক্ষ্য এই সংখ্যা ৩২০ জনে উন্নীত করা। আমরা কর্মীদের জন্য প্রণোদনা দিতে চাই। কর্মীদের পরিবার যাতে ভালো থাকে, সেটিও আমরা বিবেচনায় রাখছি।’

    তিনি আরও বলেন, ‘আমার বড় ভাই ছৈয়দ এম. আন্ওয়ার হোসেন পত্রিকাটিকে টিকিয়ে রেখেছেন। আমার বাবা বলেছেন, বড় ভাইকে সামনে রেখে এগিয়ে যেতে। সেই বিশ্বাস থেকেই আমরা দৈনিক জনতাকে আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।
    দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন বলেন, ‘আমরা যে টিম নিয়ে কাজ করছি, সবাই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দৈনিক জনতা একটি পরিবার।
    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নব গঠিত পরিচালনা পর্ষদের সদস্য এসএ তৈফিক হাসান ও নব গঠিত উপ কমিটির সদস্য মো. হাফিজুর রহমান। এছাড়া দৈনিক জনতার পক্ষে এবি চক্রবর্তী, জেনারেল ম্যানেজার বিষু কুমার দাস ও হিসাব বিভাগের শাহানা বেগম, সম্পাদনা বিভাগের ইনচার্জ কাজী মশিউর রহমান, সিনিয়র রিপোর্টার আবু জাফর, মার্কেটিং বিভাগের মোখলেছুর রহমান মারুফ ও তৈয়বুর রহমান অভি প্রমুখ। সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক জনতার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু ও কম্পিউটার বিভাগের আসমা আহমেদ।
    এদিকে আগামী ২৫ আগস্ট জাতীয় প্রেসক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।