ঢাকাFriday , 7 August 2026
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী হাসিবুর রহমান পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গমন

admin
August 7, 2026 5:11 am । ৫৯ জন
Link Copied!

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী হাসিবুর রহমান

সংবাদ ধারা : লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোঃ হাসিবুর রহমান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন। তিনি রওনা হওয়ার প্রাক্কালে বলেন রাজনৈতিক,পেশাগত ও ব্যাক্তি জীবনে কারো মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করে উনার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন। মহান সৃষ্টিকর্তা যেন উনার অতীতের সকল ভুল ত্রুটি ও গুনাহ মাফ করে দেন।

অ্যাডভোকেট হাসিবুর রহমান হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লক্ষ্মীপুর অঞ্চলের স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ এবং সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী এই পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী হাসিবুর রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য পরম করুনাময় নিকট কায়মনো বাক্যে প্রার্থনা করেন।