ঢাকাFriday , 7 August 2026
আজকের সর্বশেষ সবখবর

খামোশী বড় চিৎকার

admin
August 7, 2026 11:06 am । ৪৮ জন
Link Copied!

SM kamrul Hasan

সংবাদ ধারা: এই পৃথিবীতে সবচাইতে বড় প্রতিবাদ
এর ভাষা হলো-খামোশী।
যখন গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করে,
তখন চুপ করে যাওয়া।
যখন সব ভেঙ্গে দিতে ইচ্ছা করে,
তখন নীরবে সয়ে যাওয়া।
যখন “কেন” জিজ্ঞাসা করতে ইচ্ছা করে,
তখন একটা দীর্ঘশ্বাস ফেলে
আকাশের দিকে তাকিয়ে থাকা।
এই খামোশীই সবচেয়ে জোরে চিৎকার করে।

আর মিথ্যের সবচাইতে বড় হাতিয়ার?
হলো – চিৎকার করে বলা।
“আমি ঠিক আছি” বলে গলা ফাটানো।
“তোমাকে ভুলে গেছি” বলে হাসা।
“আমার কিছু হয় নাই” বলে
রাতের পর রাত জাগা।
যত জোরে চিৎকার,ভিতরে ততই ফাঁকা।
যত জোরে অস্বীকার,কষ্টটা ততই সত্যি।

কলমে-সন্দ্বীপ।