লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ
সংবাদ ধারা- জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে জুলাই স্মৃতিস্তম্ভে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
৫ আগস্ট ২০২৬ ইং তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে জুলাই স্মৃতিস্তম্ভে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রুপক চন্দ্র পাল সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।






