Iqbal Hossain Chowdhury jewel
ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে এলাকার কৃতি সন্তান ইকবাল হোসেন চৌধুরী জুয়েল মহোদয় কে দেখতে চায় শান্তিপ্রিয় এলাকাবাসি, কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সহ সূধীজনরা।
জানাযায় লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজারে শিক্ষার আলো বিকশিত করার মানসে নব্বুইয়ের দশকে ইকবাল হোসেন (জুয়েল) চৌধুরীর পিতা মরহুম গোলাম হোসেন চৌধুরী (মন্টু) এর অনুপ্রেরণায় দালাল বাজারে এই ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু অতিব দুঃখের বিষয় প্রতিষ্ঠাতা হিসাবে গোলাম হোসেন চৌধুরী ওরফে মন্টু চৌধুরীর নাম জানা মতে কোথাও উল্লেখ নেই। এই কলেজ প্রতিষ্ঠা কালে গোলাম হোসেন চৌধুরী, মরহুম আহম্মদ উল্যা এডভোকেট, লোকমান পাটোয়ারী, প্রয়াত গোপেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ওরফে দুলাল বাবু, মরহুম আকু মাস্টার, বর্তমানে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী ফিরোজ আলম , মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী,মরহুম রেনুমিঞা পাটোয়ারী ওরফে ছুট্টি পাটোয়ারী সহ নাম না জানা প্রমূখ আর্থিক ও শারীরিক ভাবে সহযোগিতা করেছেন কিন্তু এদের নাম কলেজ গাইডে কোথায়ও লিপিবদ্ধ নাই।
আরো জানা যায় শিক্ষানুরাগী ইকবাল হোসেন চৌধুরী জুয়েল লক্ষ্মীপুরের গৌরব। উনাকে এলাকাবাসী দানবীর হিসাবে জানে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান। তিনি অসহায় মানুষের আসার ভরসা, বিভিন্ন শিক্ষাও ধর্মীয় প্রতিষ্ঠানে উনার যথেষ্ট অবদান আছে বলে জানা যায়। মোঃ ইকবাল হোসেন চৌধুরী লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। জনাব চৌধুরী দেশের অন্যতম প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তিনি স্বনামধন্য জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড এবং জেসিএক্স ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দেশে বিদেশে তার বিভিন্ন ধরনের ব্যবসা আছে।
তিনি লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন।






