ঢাকাSunday , 2 August 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া কে দেখতে চায় এলাকাবাসী

    admin
    August 2, 2026 10:48 am । ৩১ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ জননেতা  আবুল খায়ের ভূঁইয়া
    ভি বি রায় চৌধুরী (সংবাদ ধারা) -নতুন মন্ত্রীসভার সদস্য হিসাবে লক্ষ্মীপুর ২ আসনের চার বারের সংসদ সদস্য জনমানুষের নেতা আবুল খায়ের ভূঁইয়া মহোদয় কে দেখতে চায় এলাকাবাসী। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে “মন্ত্রী হচ্ছেন আবুল খায়ের ভূঁইয়া ” এখন মানুষের মুখে মুখে এটাই ধ্বনি উচ্চারিত হচ্ছে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান। জানা যায় লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার, রাখালীয়া বাজার, বাসা বাড়ি বাজার,হায়দার গঞ্জ বাজার সহ রায়পুর এলাকায় চায়ের দোকান থেকে বিভিন্ন টেবিলে আলোচনায় রয়েছেন ৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক “আবুল খায়ের ভূঁইয়া” (এমপি) মহোদয় মন্ত্রী হওয়ার বিষয়ে।

    দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনমানুষের প্রতি তাঁর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে তাঁর সম্ভাব্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নতুন আশার সঞ্চার করেছে।
    এই বিষয়ে উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন মহোদয় সংবাদ ধারা কে বলেন এলাকায় উন্নয়নের সার্থে মহান সৃষ্টিকর্তা তাঁর জন্য উত্তম ফয়সালা নির্ধারণ করুন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।