একটি শোক সংবাদ
লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বহুমুখি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক রনজীত মজুমদার পরপারে
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক রনজীত মজুমদার পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে গমন করেছেন। তার অকাল মৃত্যুতে লক্ষ্মীপুর পশ্চিম লক্ষ্মীপুর কামান খোলা শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ দেববিগ্রহ সেবা সঙ্গের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তার পরিবারের পক্ষথেকে বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের নিকট আশির্বাদ/ দোয়া প্রার্থনা করেন।
জানা যায় তিনি আজ ২৬ জুন ২০২৬ ইং দুপুর ২ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নোয়াখালী প্রাইম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রনজীত মজুমদারের মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখা এর সভাপতি ভি বি রায় চৌধুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।।