ঢাকাWednesday , 10 June 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি এলাকাবাসীর

    admin
    June 10, 2026 6:03 pm । ২৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি এলাকাবাসীর

    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ঐতিহ্যবাহী খোয়া সাগর দিঘির আসেপাশে সরকার ঘোষিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার এক দাবী উঠেছে উপশহর বাসি ও সূধী মহলের।
    মূলত উপশহর দালাল বাজারই মূল লক্ষ্মীপুর জেলার অংশ,যেখানে লক্ষ্মীপুর জেলা নামে পরিচিতি লাভ করেছে, সেখানে কাগজ পত্রে বাঞ্ছানগর হিসাবে সর্বজন স্বীকৃত। খোয়া সাগর দিঘীর উত্তর পাশে অথবা দক্ষিণে ওয়াবদা অফিসের পাশে অথবা সদার দোকানের পিছনে একটা অনেক বড় বিল আছে। সেখানকার প্রকৃতিক পরিবেশও বেশ সুন্দর তাই সেখানে একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায়। রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক থাকার কারনে যাতায়তেরও অনেক সুবিধা, এখানে স্কুল,কলেজ মাদ্রাসা সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান আছে। এখানে হতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
    এই বিষয়ে লক্ষ্মীপুরের কৃতিসন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব সৈয়দ বেলাল হোসেন মানিকের অভিপ্রায় জানতে চাইলে তিনি আমাদের এপ্রতিবেদক কে বলেন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারটি গুরুত্ব সহকারে দীর্ঘদিন বহন করে আসছে জমিদারদের আমল থেকে, লক্ষ্মীপুরে পর্যটকদের বিনোদন কেন্দ্র হিসাবেও এই উপশহর যথেষ্ট সমাদৃত হয়েছে। তিনি আরো বলেন উত্তরে রামগঞ্জ, পশ্চিমে রায়পুর, পূর্বে লক্ষ্মীপুর, এরমধ্যে মধ্যবর্তী হচ্ছে উপশহর দালাল বাজার। এখানে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান আবশ্যক, তাই আমি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই উপশহরে যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তাহলে প্রকৃত লক্ষ্মীপুরের কদর আরো বিকশিত হবে বলে আমার বিশ্বাস।
    উপরোক্ত বিষয়ের আলোকে লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া মহোদয়ের নিকট জানতে চাইলে তিনি আমাদের এপ্রতিবেদক কে বলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে শহরের বাহিরে, সেই হিসাবে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে হতে পারে।এখানে প্রাগৈতিহাসিক কাল থেকে ইতিহাস ঐতিহ্য বহন করে আসছে, জমিদার বাড়ি, খোয়াসাগর দীঘি,কোদাল ধোয়া দীঘি সহ বহু ঐতিহাসিক নিদর্শন কালের স্বাক্ষী হয়ে আজো দাড়িয়ে আছে। রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালো।তিনি আরো বলেন খোয়াসাগর দীঘির দক্ষিণ পূর্বদিকে এবং আলিফ-মীম হাসপাতালের পশ্চিমে অনেক জায়গা আছে, সেখানেও হতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।।