
রেজাউল করিম ফরহাদ কে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষথেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন
ভিবি নিউজ ডেস্ক :- পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর ফেয়ার ডায়াগনস্টিক এন্ড ফেয়ার হাসপাতালের স্বত্বাধিকারী রেজাউল করিম ফরহাদ কে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী ও সাধারন সম্পাদক মেহেদী হাসান রাসেলের পক্ষথেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বলেন"পবিত্র ঈদুল আযহা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ত্যাগের এই মহিমান্বিত শিক্ষা আমাদের হৃদয়কে করুক আরও মানবিক ও সহানুভূতিশীল।" তিনি ফেয়ার ডায়গনস্টিক অ্যান্ড হাসপাতালের স্বত্বাধিকারী রেজাউল করিম মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য পবিত্র ঈদুল আজহার দিনে পরম করুনাময়ের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করেন।