সাংবাদিকদের গুছিয়ে শব্দ বাক্য অর্থ জেনে বুঝে লিখতে হয়
ভিবি নিউজ ডেস্ক : সাংবাদিকদের গুছিয়ে লিখতে হয়, মেধা খাটাতে হয়, শব্দ বাক্য অর্থ জেনে বুঝে লিখতে হয় তাই বেশির ভাগ সাংবাদিকরাই শিক্ষীত আর মেধাবী।হাতে গোনা দু চারজন থাকে যাদের একাডেমিক শিক্ষা একটু কম থাকে, তারাও কিন্তু মেধাবী।
আজকাল আমরা মানুষ এমন, নিজে এক কলম লেখার যোগ্যতা নেই। মাইকে একটা লাইন বলার ক্ষমতা নেই। অথচ অন্যের ভুল দেখা অন্যের পেছনে লেগে থাকার মানুষের কোন অভাব নেই। সাংবাদিকদের পেছনে লেগে থাকা যেন মানুষের একটা দায়িত্ব হয়ে পরেছে। সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে, অবক্ষয় তুলে ধরতে উচ্চ ডিগ্রি না হলেও চলে।বাস্তবতা থেকে ঘটনা জেনে নিয়ে সত্য সঠিক সংবাদ উপস্থাপন করলেই যথেষ্ট। সাংবাদিক দের পেটের দিকে সহজে কেউ তাকায় না।অথচ তাদের নিয়ে সমালোচনা করার মানুষের অভাব হয় না।এটাই আমাদের দেশ এটাই আমাদের সমাজব্যবস্থা,এটাই আমাদের কালচার,এটাই বাস্তবতা।