জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার লক্ষ্মীপুরে আগমনে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক : আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং. তারিখে লক্ষ্মীপুর জেলার কৃতিসন্তান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ মহোদয়ের লক্ষ্মীপুর আগমনে প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণের সাথে এক গুরুত্বপূর্ণ ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাননীয় উপদেষ্টা মহেদয় জেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো: আবু তারেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসন লক্ষ্মীপুর জনবান্ধব প্রশাসন গড়তে এবং জেলার উন্নয়নে সদা সচেষ্ট আছে এবং ভবিষ্যত থাকবে বলে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রকাশ করেন।
প্রচারেঃ জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর।






