লক্ষীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন চাঁদ মনিমোহন সহ সাধারণ সম্পাদক নির্বাচিত
ভিবি নিউজ ডেস্ক : ২০২৬–২৭ সেশনে লক্ষীপুর জেলা আইনজীবী সমিতি–এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সহ-সম্পাদক পদে আইনজীবী চাঁদ মনি মোহন কে নির্বাচিত করায় তিনি সকল আইনজীবী ভোটারদের অকুণ্ঠ আস্থা ও ভালোবাসা সিক্ত হয়েছেন। তরজন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তিনি গণমাধ্যম কে আরো বলেনএই বিজয় একান্তই আমার ব্যক্তিগত নয়; এটি আমাদের সকলের সম্মিলিত বিশ্বাস, সহযোগিতা ও পেশাগত ঐক্যের প্রতিফলন। নির্বাচনী প্রক্রিয়ায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সমর্থন দিয়েছেন, ভোট দিয়েছেন, দোয়া করেছেন—সবার প্রতি আইনজীবী চাঁদ মনি মোহন গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি সহকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের আশ্বস্ত করতে চাই, সহ-সম্পাদক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের চেষ্টা করবো। সমিতির স্বার্থ রক্ষা, সদস্যদের কল্যাণ এবং আইনজীবী সমাজের মর্যাদা সমুন্নত রাখতে আমি সদা সচেষ্ট থাকব—ইনশাআল্লাহ।