দালাল বাজার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ায় ৪০ প্রহর কীর্তন উপলক্ষে ৩দিন ব্যাপী ভাগবত পাঠ করবেন শ্রীরুপ দাস
ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ায় তিনদিন ব্যাপী ভাগবত পাঠ করবেন বিশিষ্ট পাঠক শ্রীরুপ দাস।
জানা যায় আগামীকাল ২৫ ফেব্রুয়ারী রোজ বুধবার হইতে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার পর্যন্ত তিনদিন ব্যাপী ভাগবত পাঠ করবেন পাঠক শ্রীরুপ দাস।তিনি রাত ৮ঘটিকা থেকে দালাল বাজার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ায় ভাগবত পাঠ করবেন। পাঠ সমাপনআন্তে মহাপ্রসাদের আয়োজন করেছে কর্তৃপক্ষ।
আরো জানাযায় ৪০ প্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের অধিবাস শুক্রবার। ৫ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন মন্দিরকমিটি।






