ঢাকাMonday , 23 February 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা ও পণ্য ধ্বংস

    admin
    February 23, 2026 10:45 am । ১৫৯ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা ও পণ্য ধ্বংস

    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর  দালাল বাজারে রমজান মাসে ভোক্তা অধিকার রক্ষার জন্য ২৩ ফেব্রুয়ারী  সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
    অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বিএসটিআই আইন এবং কৃষি বিপণন আইন অনুযায়ী একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে জরিমানা প্রদান করা হয়েছে এবং অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে।
    মোবাইল কোর্টে অভিযানের সময় মো: রুবেলকে মূল্য তালিকা সংরক্ষণ না করায় ১,০০০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে আরএক ব্যবসায়ী খলিলুর রহমানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। স্বপ্ন সুপার শপের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য রাখার অভিযোগে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
    অভিযানের সময় বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় রাকিবুল হাসানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
    এছাড়া কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(ঞ) ধারায় পণ্যের কাঁচা রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মোট ৫টি মামলায় ৩৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
    অভিযানের সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও মো হাবিবুর রহমান।
    এই বিষয়ে জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানিয়েছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য এই ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।