ঢাকাWednesday , 18 February 2026
    আজকের সর্বশেষ সবখবর

    ৩২ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রণ

    admin
    February 18, 2026 1:46 pm । ৮২ জন
    Link Copied!

    ৩২ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রণ
    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার গাইয়ারচর, ক্যাম্পেরহাট স্বামী বিবেকানন্দ স্মৃতি সেবাশ্রম,
    শ্রীশ্রী রাধাগোবিন্দ বিগ্রহ মন্দির প্রাঙ্গনে ৬,৭,৮,৯ ফাল্গুন (১৯,২০,২১,২২ ফেব্রুয়ারী) বৃহস্পতি,শুক্র, শনি ও রবিবার ৩২ প্রহর(৪দিন ব্যাপী) অহোরাত্র হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। ২৩ ফেব্রুয়ারী সোমবার প্রাতে নামযজ্ঞ সমাপণ আন্তে মন্দির পরিক্রমা এবং ব্রজধূলী গ্রহণ।
    প্রতিশ্রুত কীর্ত্তনীয়া দল :
    *প্রভু নিতাই চাঁদ সম্প্রদায়- কক্সবাজার,
    *শ্রী শ্রী রাধাকুঞ্জ সম্প্রদায় -গোপালগঞ্জ,
    * ইভারানী অষ্টসখী সম্প্রদায়- সাতক্ষীরা,
    * শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় – মানিকগঞ্জ,
    * নদিয়া বিনোদ সম্প্রদায়- ঝিনাইদহ,
    * মধুসূদন সম্প্রদায়- ক্যাম্পের হাট,
    * বিবেকানন্দ কীর্তনীয়া দল স্থানীয়।
    শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আপনাদের সকলের সাহায্য সহানুভূতি ও উপস্থিতিতে আনন্দময় হয়ে উঠুক এই আয়োজিত অনুষ্ঠান।
    জানা যায় ভক্তদের সহযোগিতায় এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ,যোগাযোগ-০১৮৫০৩২৬৯৬১,০১৮৩০৭৬৭৬৬২