লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক প্রীতিভোজের আয়োজন
ভিবি নিউজ ডেস্ক : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ রবিবার জেলা পুলিশ লক্ষ্মীপুর কর্তৃক, লক্ষ্মীপুরে কর্মরত সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠু, সুন্দর ও পেশাদারিত্বের সাথে পালন করায় আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবু তারেক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মাননীয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ,
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর মেজরগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা কমান্ডেন্ট, আনসার ও ভিডিপি, র্যাবের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জগণ ও ফোর্সবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল), লক্ষ্মীপুর (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল)মোঃ শামসুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রুপক চন্দ্র পাল,জেলায় কর্তব্যরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।






