লক্ষ্মীপুরে রেডক্রিসেন্টের ৪০০ কম্বল বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক
লক্ষ্মীপুর সদর উপজেলায় কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন মো: রফিকুল ইসলাম,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আজ বুধবার ২৮ জানুয়ারি ১০০ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন গাজী গিয়াস উদ্দিন, সম্মানিত সদস্য, এ্যাডহক কার্যনির্বাহী কমিটি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সেলিম উদ্দিন নিজামী, জনাব সাইফুল ইসলাম মুরাদ, সদস্য, এ্যাডহক কমিটি। আরো উপস্থিত ছিলেন জনাব সোহেল চৌধুরী, ইউনিট লেভেল কর্মকর্তা, ফজলে রাব্বি, যুব প্রধান, লাইফ মেম্বারসহ সকল জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবী’গণ।
উল্লেখ্য যে, ডিসি মহোদয়ের (লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট ইউনিট সভাপতি) নির্দেশক্রমে একইভাবে রায়পুর উপজেলায় ৭৫ পিস, রামগঞ্জ উপজেলায় ৭৫ পিস, রামগতি উপজেলায় ৭৫ পিস এবং কমলনগর উপজেলা’য় ৭৫ পিস উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল এর সহযোগিতায় শীতার্তদের মাঝে উল্লেখিত ৪০০ কম্বল বিতরণ করা হয়।
বক্তাগণ আগামীতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র প্রতি আহ্বান জানান।






