সমুদ্র সৈকতে বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের পিকনিক-২০২৬ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার- পেশাদার সাংবাদিক সংগঠন গভর্নমেন্ট রেজিস্টার্ড বাংলাদেশের সর্ববৃহত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভ:রেজিঃ ৯৮৭৩৬/১২) কেন্দ্রীয় কমিটির নির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম বিভাগীয় পিকনিক ২০২৬ গত ৩১ জানুয়ারি শনিবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি , জাতীয় দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী। এছাড়া আরো অতিথি হিসেবে উপস্থিত হিলেন সাংবাদিক আজাদ মালদার, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখা। সাংবাদিক এনামুল হক আরিফ, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখা। মাস্টার কামাল উদ্দিন, আহবায়ক বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম জেলা শাখা। সাংবাদিক সাইফুল ইসলাম, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব রাঙামাটি জেলা শাখা। সাংবাদিক কিবরিয়া সুমন, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব বান্দরবন জেলা শাখা। সাংবাদিক আবুল কালাম আজাদ, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব চাঁদপুর জেলা শাখা। বাংলাদেশ প্রেসক্লাব বিভাগীয় কমিটির অধিনে প্রতিটি জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিটি উপজেলা কমিটির সভাপতিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুল, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতির সাথে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি দানবীর সমাজসেবক আলোচিত উদ্যোক্তা আলিফ মিম গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন । ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধক্ষ্য এহসানুল আসিফ মাসুম, সাংবাদিক শাহাবুদ্দিন সহ প্রমূখ।
এই অনুষ্ঠানটির আয়োজক এবং সার্থকতার একমাত্র দাবীদার বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার শাখার আহবায়ক সাংবাদিক নাছির উদ্দীন পিন্টু, তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ খান মহোদয় নির্দেশনা মোতাবেক এই পিকনিক অনুষ্ঠানটি সাজিয়েছেন।
জানা যায় সকাল থেকেই সমুদ্র সৈকতে জড়ো হন সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি কুশল বিনিময়, দলীয় ছবি তোলা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। এতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। আয়োজকরা জানান, নিয়মিত পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের জন্য একটি আনন্দঘন ও মিলনমেলার পরিবেশ তৈরি করতেই এই বনভোজন ও পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খান মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ প্রেসক্লাব ৭ শত শাখা কমিটি দ্বারা গঠিত, শুধু কমিটি গঠনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাংবাদিক বান্ধব একটি টেকসই সংগঠনের রুপ নিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব।তিনি আরো বলেন সকল নির্যাতিত নিপীড়িত হামলা মামলার শিকার সাংবাদিকদের পাশে থাকবে এই বাংলাদেশ প্রেসক্লাব।