রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
এহসানুল আসিফ মাসুম রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি – রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৬ জানুয়ারি) ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন কলেজ কর্তৃপক্ষ। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার ও বিশেষ অতিথি হিসাবে রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া ও
রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সাইফ উদ্দিন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক বৃন্দ, সমাজ সেবক, কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যেমন: দৌড়, লাফ, গোলক নিক্ষেপ, পাতিল ভাঙ্গা , ও ইনডোর ইভেন্ট কোরআন তেলওয়াত, হামদ/নাথ দেশাত্ববোধক গান সহ অন্যান্য প্রতিযোগিতা ছাত্র /ছাএীরা অংশ গ্রহণ করেন।এবং
‘পিঠালয়’ ও ‘শ্বশুরবাড়ি’র মতো আকর্ষণীয় স্টলে বাংলার ঐতিহ্যবাহী ভাপা, চিতই, পাটিসাপটা, পাকোয়ানসহ বিভিন্ন আঞ্চলিক পিঠা স্থান পায়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও পিঠা উৎসবের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ এহসানুল আসিফ মাসুম বলেন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
।






