ঢাকাFriday , 23 January 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর জেলা শহরের পশ্চিম পার্শ্বের ০৬ টি ইউনিয়নের জনগণের পল্লী বিদ্যুতের সেবা গ্রহণ সহজীকরনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

    admin
    January 23, 2026 5:22 am । ২১২ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর জেলা শহরের পশ্চিম পার্শ্বের ০৬ টি ইউনিয়নের জনগণের পল্লী বিদ্যুতের সেবা গ্রহণ সহজীকরনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

    ভিবি নিউজ ডেস্ক :লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ২১ টি ইউনিয়নের মধ্যে ০৬ টি ইউনিয়ন (০১ নং উত্তর হামছাদী, ০২ নং দক্ষিণ হামছাদী, ০৩ নং দালাল বাজার, ০৪ নং চররুহিতা, ১৬ নং শাকচর, ২০ নং চররমনী মোহন) লক্ষ্মীপুর জেলা শহরের পশ্চিম পার্শ্বে অবস্থিত। এই ০৬ টি ইউনিয়নের গ্রাহকদের পল্লী বিদ্যুতের জরুরী সেবা গ্রহণের জন্য লক্ষ্মীপুর শহর পার হয়ে শহরের পূর্ব পার্শ্বে অবস্থিত লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আসতে হয়। লক্ষ্মীপুর জেলা শহরের তীব্র যানজট ও জ্যাম পার হয়ে সমিতির সদর দপ্তরে বিদ্যুৎ বিল প্রদানসহ জরুরী সেবা গ্রহণ কষ্টকর হয়ে উঠে। অধিকাংশ ক্ষেত্রে শহর পার হতে ২/৩ বার যানবাহন পরিবর্তনের প্রয়োজন হয়। এর ফলে সময় ও অর্থ ব্যয় হয়। জেলা শহর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত হওয়ায় ০৬ টি ইউনিয়নের গ্রাহকদের লক্ষ্মীপুর জেলা শহর অতিক্রম করে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে আসতে হয়। এছাড়াও লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর ০৩ নং দালাল বাজার ইউনিয়ন জেলা শহরের পার্শ্বে হলেও এই ইউনিয়নের অধিকাংশ জনগনকে পল্লী বিদ্যুতের সেবা গ্রহণের জন্য রায়পুর উপজেলায় যেতে হয়। ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন ফোরামে আলোচনা হলেও এ বিষয়ে কোন সমাধান হয় নি। ০৬ টি ইউনিয়নের জনগণের বিদ্যুৎ সুবিধা ও পল্লী বিদ্যুতের জরুরী সেবা নিশ্চিতকল্পে লক্ষ্মীপুর জেলার উপশহর দালালবাজার ইউনিয়নে পল্লী বিদ্যুতের সেবা প্রদান করা যাবে এরকম উপযুক্ত অফিস/সাব সেন্টার করার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষ, পল্লী বিদ্যুৎ লক্ষ্মীপুর ও অত্র এলাকার নাগরিক সমাজের সুদৃষ্টি কামনা করছি।