প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১১:৪১ এ.এম
বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী - বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ২২ জানুয়ারি ২০২৬ ইং সকালে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী।[video width="1920" height="1080" mp4="http://vbnewsonline24.com/wp-content/uploads/2026/01/YouCut_20260122_132110653.mp4"][/video]
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের লক্ষ্মীপুর জেলার সভাপতি মোঃ শামছুল করিম খোকন, দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংগঠনের সহকারী কমান্ডার বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত কার্যনির্বাহী সদস্য মোঃ মফিজুর রহমান মাস্টার, প্রেসক্লাবের সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল,সহসভাপতি আব্দুল্লাহ আলমামুন, সহসাধারণ সম্পাদক -মোঃ দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক -রাকিব হোসেন সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক -সোহেল হোসেন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রতিষ্ঠানের সভাপতি ভি বি রায় চৌধুরী বলেন লক্ষ্মীপুর উপকূলীয় এলাকার কারনে এখানে শীত এবং শীতার্তদের সংখ্যা অনেক। যদি প্রত্যেক সেবামূলক প্রতিষ্ঠান ও বীত্তবান দানশীল ব্যাক্তিগণ তাদের দানের হাত প্রসারিত করেন তাহলে শীতার্ত, অসহায়, হতদরিদ্র, দিনমজুরগণ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে তিনি মনে করেন।
কপিরাইটঃ ভাস্কর বসু রয় চোধুরী, ২০২৪