ঢাকাSunday , 11 January 2026
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম লক্ষ্মীপুরে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দেব বিগ্রহ সংঘের উদ্যোগে হরি সভা অনুষ্ঠিত

admin
January 11, 2026 5:06 am । ৩৪১ জন
Link Copied!

পশ্চিম লক্ষ্মীপুরে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দেব বিগ্রহ সংঘের উদ্যোগে হরি সভা অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামান খোলা জমিদার বাড়িতে ১০জানুয়ারি ২০২৬ ইং রোজ শনিবার রাত ৮ঘটিকায় অপূর্ব দাসের ঘরে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দেব বিগ্রহ সংঘের উদ্যোগে হরি সভার আয়োজন করা হয়েছে। উক্ত হরি সভায় হরি কথা, গীতা এবং ভাগবত পাঠ করেন বিশিষ্ট পাঠক শ্রীরুপ দাস।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী, সিনিয়র শিক্ষক রনজীত মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়া কমিটির সহ সাধারণ সম্পাদক শম্ভু মজুমদার, বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী পবন রায় চৌধুরী, মাদলে সহযোগিতা করেন শিমুল মজুমদার, দীলিপ মজুমদার, বিশিষ্ট মুদি ব্যাবসায়ী নিখিল মজুমদার, ব্যাবসায়ী তপন দাস, সুমন দাস, শ্যামল দাস, অপূর্ব দাস,তপু দাস, তপন দাস(সেলুন), কিরন দাস, মাধব দাস, প্রত্যেক ঘরের গৃহিণীগণ সহ প্রমূখ।
জানা যায় পশ্চিম লক্ষ্মীপুর কামান খোলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের মোট ২৩ টি পরিবার মোট ৬ টি বাড়ি নিয়ে বসবাস করছেন। প্রতি শনিবার একটি পরিবার এই হরি সভার আয়োজন করবে, মোট ৪টি পরিবারে এই হরি কথা হরি সভার আয়োজন করেছে। আগামী শনিবার সন্ধ্যায় কামানখোলা রনজিত মাস্টারের বাড়িতে এই হরিসভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে এই ২৩ পরিবারে ঘুরেফিরে এই হরিসভা অনুষ্ঠিত হবে।