ঢাকাSunday , 4 January 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    গ্যাস সিলিন্ডারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লিখা চাই সাধারণ ভোক্তাদের একটাই দাবি

    admin
    January 4, 2026 4:27 am । ২০৫ জন
    Link Copied!

    গ্যাস সিলিন্ডারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লিখা চাই
    সাধারণ ভোক্তাদের একটাই দাবি

    ভিবি নিউজ অনলাইন – লক্ষ্মীপুর সহ সারা দেশের গণমানুসের একটাই দাবী উঠেছে( অস্পষ্টতা আর নয়, এবার স্বচ্ছতা চাই)
    সিলিন্ডারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) লেখা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ভোক্তা, ক্রেতা সাধারণ।

    ভোক্তারা জানতে চাইছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট, গ্যাসের দাম একেক দোকানে একেক রকম কেন? সাধারণ ক্রেতা হিসেবে কি জানব না সিলিন্ডারের সঠিক গায়ের মূল্য কত? খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকিয়ে পকেট কাটছে সাধারণ মানুষের।
    ​ তারা বলছেন, আমাদের দাবি পরিষ্কার:
    ১. প্রতিটি সিলিন্ডারের গায়ে নির্দিষ্ট খুচরা বিক্রয় মূল্য (MRP) থাকতে হবে।
    ২. সরকারি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে।
    ৩. বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

    ​এই বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল উপরোক্ত বিষয়ের সাথে একমত পোষণ করে জানিয়েছেন দ্রুত সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে জনগণের ভোগান্তি লাঘবে পাশে থাকার আহব্বান জানান।