ঢাকাTuesday , 30 December 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মুস্তাকুর রহমান সাধারণ সম্পাদক পাবেল

    admin
    December 30, 2025 12:44 pm । ১৭৭ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মুস্তাকুর রহমান সাধারণ সম্পাদক পাবেল

    ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।
    জানা যায় ৩০ডিসেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রেসক্লাবের ৯০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে যে যার পছন্দ মতো প্রার্থীকে ভোট প্রদান করেন।
    এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আ, হ, ম মুস্তাকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত সাইদুল ইসলাম পাবেল। আরো নির্বাচিত হয়েছেন,
    যুগ্ম সাধারণ সম্পাদক -মীর ফরহাদ হোসেন সুমন, কোষাধ্যক্ষ –সোহেল রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক -মোস্তাফিজুর রহমান টিপু, ক্রিয়া ও সমাজসেবা সম্পাদক -মোঃ আরিফ হোসেন, দপ্তর সম্পাদক -রবিউল ইসলাম খাঁন,প্রচার সম্পাদক -নাজিম উদ্দিন রানা, কার্যনির্বাহী সদস্য- রাজিব হোসেন রাজু ও আফজাল হোসেন সবুজ।