ঢাকাTuesday , 9 December 2025
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেকের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

    admin
    December 9, 2025 1:54 pm । ১৪৬ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেকের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেকের সাথে ৯ ডিসেম্বর সৌজন্য স্বাক্ষাত করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ভি বি রায় চৌধুরী ও সদস্য সচিব মেহেদী হাসান রাসেল।
    এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা, লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন।
    পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয় সৌজন্য স্বাক্ষাতে বলেন লক্ষ্মীপুর সহ জেলা ব্যাপি আইনশৃঙ্খলা উন্নয়ন কল্পে আমি কাজ করার অঙ্গীকারবদ্ধ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর তিনি বলেন উপশহর দালাল বাজারে যে পুলিশ ক্যাম্প ছিলো তা উপরের নির্দেশে তুলে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেখানে একটি তদন্ত কেন্দ্রের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ