লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে আন-নুর সাংস্কৃতিক সংগঠনের সংবর্ধনা
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার আন নুর সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ৩ ডিসেম্বর রোজ বুধবার দালাল বাজার ফজলুল করিম চৌধুরী বাড়ির আন নুর সাংস্কৃতিক সংগঠনের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাসেল কে ফুলেল সংবর্ধনা জানান লক্ষ্মীপুরে আলোচিত সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নুরুল হুদা নুর, সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন স্বপন ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন সহ প্রমূখ।
সংগঠনে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন স্বপন বলেন আমাদের এসংগঠনকে সরকারি অনুমোদন করিয়ে দিতে সাংর্বিক সহযোগিতা করার জন্য তিনি আগত প্রধান অতিথি সহ মঞ্চে উপবেস্টিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বাংলার মুকুল পত্রিকার বার্তা সম্পাদক মিজানুর শামিম, আয়কর শিক্ষানবিশ আইনজীবী বাবু জনি সাহা, প্রধান উপদেষ্টা- হাফেজ মোহাম্মদ ফিরোজ আলম, উপদেষ্টা মোঃ নুরনবী, , সভাপতি নুরুল হুদা নুর, সাধারণ সম্পাদক -মোঃ সাইফুদ্দিন স্বপন, সহ-সাধারন সম্পাদক-মাহমুদ হাসান, সাংগঠনিক -মোঃ ইয়াসিন,কোষাধ্যক্ষ -রফিকউল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -ঈমাম সায়েদ, সদস্য-আব্দুর রহমান, মো:পারভেজ আলম সহ প্রমূখ।
সভায় প্রধান অতিথি বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে সদ্য নির্বাচিত সভাপতি ভি বি রায় চৌধুরী বলেন আপনারা আমাদের ফুলেল সংবর্ধনা দেওয়ায় আমরা আপনাদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সংগঠন বেগবান করিতে আমাদের পক্ষথেকে সহযোগিতা থাকবে শতভাগ।






