ঢাকাSunday , 30 November 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেকের সাথে পুলিশের সকল ইউনিট ইনচার্জগণের মতবিনিময়

    admin
    November 30, 2025 1:24 pm । ১১৫ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেকের সাথে পুলিশের সকল ইউনিট ইনচার্জগণের মতবিনিময়

    ভিবি নিউজ ডেস্ক : নবাগত পুলিশ সুপার মহোদয়কে লক্ষ্মীপুর জেলায় স্বাগতম এবং জেলার সকল অফিসার ও ইউনিট ইনচার্জগণ সহ সিভিল স্টাফদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
    ৩০ নভেম্বর ২০২৫ ইং তারিখ রোজ রবিবার লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয়ের যোগদান উপলক্ষে জেলা পুলিশ, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে স্বাগতম জানানো হয় এবং জেলার সকল অফিসার ও ইউনিট ইনচার্জগণ সহ সিভিল স্টাফদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার মহোদয়।
    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল), মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামসুল আলম,লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক আব্দুল মোন্নাফ, রায়পুর থানা পরিদর্শক মোঃ নিজাম উদ্দিন সহ রামগতি, কমলনগর, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।