লক্ষ্মীপুর সদর ইউএনও জামশেদ আলম রানার অল্প পরিসরে কর্মদক্ষতায় এলাকাবাসির সন্তুষ্টি
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদ আলম রানার অল্প পরিসরে কর্ম দক্ষতায় উপজেলা বাসির পক্ষথেকে সন্তুষ্টির আভাস পাওয়া যায়। সম্প্রতি স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ইউএনও-এর সাক্ষাৎ এবং এলাকার রাস্তাঘাটের বেহাল দশা ও জেলেদের জন্য সরকারি প্রণোদনা নিশ্চিত, মাদক মুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স, পরিবেশ উন্নয়ন অবৈধ ইটভাটা উচ্ছেদ করার বিষয়ে আলোচনার মাধ্যমে ইউএনও জামশেদ আলম রানা মহোদয়ের একটি সম্ভাব্য সফলতার চিত্র পাওয়া যায়। গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা থেকে বোঝা যায়, তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের চেষ্টা করছেন। রাস্তাঘাটের উন্নয়ন: তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নের রাস্তাঘাট সংস্কারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এটি একটি উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কাজ হিসেবে বিবেচিত হতে পারে, যা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে।।
জেলেদের প্রণোদনা: নদী-মাত্রিক এলাকায় বসবাসকারী অসহায় জেলেদের সরকারি প্রণোদনা সুষমভাবে বন্টন নিশ্চিত করার জন্য তিনি কাজ করছেন। এটি জেলেদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়: তিনি স্থানীয় গণ্যমান্য লোকদের সাথে সাক্ষাৎ করে তাদের এলাকার জনগণের সমস্যাগুলো তুলে ধরেছেন। এটি সরকারের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় এবং কার্যকর প্রশাসন নিশ্চিত করতে সাহায্য করে। লক্ষ্মীপুর সদরে এমন ইউএনও এই প্রথম, যিনি এলাকার আনাচকানাচে ঘুরে জনগণের ভোগান্তি গুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন।






