ঢাকাThursday , 20 November 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে মাদক সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ইউএনও

    admin
    November 20, 2025 3:31 pm । ১২০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে মাদক সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ইউএনও

    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলাকে মাদক মুক্ত গড়ার প্রত্যয়ে অদ্য ২০ নভেম্বর ২০২৫ খৃষ্টাব্দ রোজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চররমনী মোহন ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। এসময় নিয়মিত গাঁজাসেবন ও গাঁজা সেবনরত অবস্থায় আটক হওয়ায় হযরত আলী (২৪), পিতা- মৃত মজিবুল সর্দার, গ্রাম- চররমনী মোহন, লক্ষ্মীপুর সদর-কে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২২০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কে নিশ্চিত করেন সদর ইউএনও জামশেদ আলম রানা মহোদয়।