ঢাকাTuesday , 18 November 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে সদ্য যোগদানকৃত জেলাপ্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার

    admin
    November 18, 2025 9:41 am । ২১৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে সদ্য যোগদানকৃত জেলাপ্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুরে আজ ১৮ নভেম্বর
    যোগদান করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, মেহেদী হাসান। এর আগে দীর্ঘ ১৪ মাস যাবৎ জেলা প্রশাসক হিসাবে সুনামের সাথে দায়ীত্ব পালন করেন রাজীব কুমার সরকার, তিনি গত ১৬ নভেম্বর বদলি হওয়ায় আজ ১৮ নভেম্বর লক্ষ্মীপুর জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করেন এস,এম মেহেদী হাসান মহোদয়।

    সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান মহোদয়কে জেলা পুলিশ, লক্ষ্মীপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়।