ঢাকাThursday , 2 October 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর পৌর মহাশ্মশান ঘাটে প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা সনাতনীদের নিন্দা জ্ঞাপন

    admin
    October 2, 2025 4:50 pm । ২৮৬ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর পৌর মহাশ্মশান ঘাটে প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা সনাতনীদের নিন্দা জ্ঞাপন
    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর পৌর মহাশ্মশান ঘাটে প্রতিমা বিসর্জনে ইটপাটকেল নিক্ষেপ, সনাতনীদের মাঝে ক্ষোভ।
    জানা যায় ২ অক্টোবর লক্ষ্মীপুর পৌর মহাশ্মশাণ ঘাটের বিপরীত দিক থেকে দূর্গা প্রতিমা বিসর্জণের সময় প্রতিমার শাড়ী সহ ব্যাবহায্য জিনিসপত্র কাড়াকাড়ি করে নিয়ে যাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টাণ ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে তিব্র নিন্দা জ্ঞাপণ করা হয়। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসণের নিকট দাবী করছে লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন কমিটি।
    পূজার পূর্বে প্রশাসণের জেলা পর্যায়ের সকল মিটিং এ পূর্বের অভিজ্ঞতা থেকে পুজা পরিষদ সহ সকল নেতৃবৃন্দ প্রশাসনকে অবহিত করেছিল। কিন্তু প্রশাসন ঘাটের বিপরীত পাশে ব্যাবস্হা নিলে হয়তো এ দৃশ্য দেখতে হতোনা বলে ফেসবুক আইডিতে লিখে জানান লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী মিলন মন্ডল।