ঢাকাFriday , 12 September 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে অসহায় মহিলার ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ

    admin
    September 12, 2025 5:49 am । ৩৮০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে অসহায় মহিলার ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ

    ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    ভুক্তভোগী বিউটি আক্তার আদালতে অভিযোগ করেছেন, গত ৪ ও ৫ সেপ্টেম্বর দুই দফায় স্থানীয় আবু ইউসুফ হাওলাদার , স্বপন, শামীম, আব্দুল মন্নান ও আবুল কাশেম দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এসময় তাঁকে ও স্বজনদের মারধর, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

    আবু ইউসুফ হাওলাদার

    “”””””””””””””””””””””””পরদিন রাত আনুমানিক ৪ ঘটিকায় আসামিরা ঘরের চারপাশে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা উঠতে দেখে ঘরের ভিতরে থাকা বিউটি আক্তারের বোন ও বৃদ্ধ মা চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিভায় এবং এদের কে উদ্ধার করে। বিউটি ঘর থেকে বের হয়ে দেখে ইউসুফ হাওলাদার  এবং তার সঙ্গীরা বাগিচা দিয়ে দৌড়ে পালায়।

    অভিযোগের বিষয় সাংবাদিকরা ইউসুফ হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি প্রবাসে থাকি এই বিষয়ে আমি কিছুই জানিনা এবং আমি এগুলো করিনি ওরা নিজেরা ই এগুলো করে আমাকে ফাঁসাতে চাচ্ছে।