ঢাকাMonday , 8 September 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর পৌরসভা নিজস্ব ভবনে স্থানান্তরিত ফিতাকেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক

    admin
    September 8, 2025 5:42 pm । ২৭০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর পৌরসভা নিজস্ব ভবনে স্থানান্তরিত ফিতাকেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক
    ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর পৌরসভার নিজস্ব ভবনে স্থানান্তরিত, ফিতাকেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
    আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। তিনি পৌরসভার নিজস্ব ভবনে স্থানান্তরিত লক্ষ্ণীপুর পৌরসভা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মো: উপ-পরিচালক স্থানীয় সরকার ও পৌর প্রশাসক মোঃ জসিমউদদীন, উপজেলা নির্বাহী অফিসার লক্ষীপুর সদর মো: জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সেবা প্রার্থীগণ, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ। পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবাপ্রত্যাশীদের সাথে কথা বলেন এবং মানসম্মত সেবা প্রদানের জন্য পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
    এসময় জেলা প্রশাসক লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ের পৌর লাইব্রেরি উদ্বোধন করেন ।