ঢাকাSunday , 7 September 2025
    আজকের সর্বশেষ সবখবর

    সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবু হাসান শাহীন মহোদয়ের সাথে আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান আমির হোসেনের সৌজন্য স্বাক্ষাত

    admin
    September 7, 2025 12:09 pm । ৩২৯ জন
    Link Copied!

    সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবু হাসান শাহীন মহোদয়ের সাথে আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান আমির হোসেনের সৌজন্য স্বাক্ষাত
    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবু হাসান শাহীন মহোদয়ের সাথে ৭ সেপ্টেম্বর দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত করেন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন।
    এসময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী, আলিফ-মীম হাসপাতালের আইটি শাখার ইনচার্জ তামিম চৌধুরী।
    আলোচনার এক পর্যায়ে আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান আমির হোসেন সিভিল সার্জন মহোদয় কে বলেন, শুক্রবার দিন কে গরীবের হজ্জের এবং ফজিলত দিন বলা হয়ে থাকে, যার কারনে তিনি প্রতি মাসের শেষ শুক্রবার হাসপাতালে বিনা মূল্যে প্রসূতি মায়েদের সিজার, বেড,সার্ভিস চার্জ ফ্রী করার গভর্নিং বডির মিটিংয়ে সিদ্ধান্ত হয় বলে জানান।
    এই বিষয়ে দালাল বাজার খানকা-এ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও মসজিদের ইমাম মুহাম্মদ শরিফুল ইসলাম বলেন আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন মহোদয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
    এই বিষয়ে জেলার সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন উদ্যোগটি প্রশংসনীয়, তিনি আরো বলেন সুযোগ মতো আমি আলিফ-মীম হাসপাতাল ভিজিট করে আসবো।