ঢাকাWednesday , 3 September 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    অবশেষে সাবেক জেলা প্রশাসক সুলতানা কারাগারে ? 

    admin
    September 3, 2025 6:35 am । ৩৯৭ জন
    Link Copied!

    অবশেষে সাবেক জেলা প্রশাসক সুলতানা কারাগারে ?
    ভিবি নিউজ ডেস্ক :
    বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের কারণে কোন সরকারি ও রাষ্ট্রীয় কর্মকর্তার এ যাবৎ কোন প্রকার এমন ধরনের নজিরবিহীন ঘটনা এই প্রথম ঘটলো ?
    ঘটনা প্রসঙ্গে জানা যায়, সম্প্রতি কুড়িগ্রামের সাংবাদিককে উলঙ্গ করে নির্যাতন করে যেভাবে জেলে গেলেন সাবেক ডিসি সুলতানা।।
    জানা যায় প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নি-র্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এরপর অধূমপায়ী আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।
    কারামুক্ত হয়ে এ ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। ৫ বছর ধরে এই মামলা চলছে। সম্প্রতি সাবেক জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। এমনি ঘটনায় গণমাধ্যম কর্মীদের মাঝে সস্তির আভাস পাওয়া যায়।