শোক সংবাদ
“””””””””””””””””””
লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারের স্থানীয় চিকিৎসক খোকা ডাক্তারের পরলোকগমন
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের বাসিন্দা, দালাল বাজার বিনোদবাসী মেডিকেলের স্বত্বাধিকারী পল্লি চিকিৎসক দিলিপ দেবনাথের পিতা খোকা ডাক্তার আজ ২৩ জুলাই দুপুরের ভারতে ছোট ছেলের বাড়িতে মৃত্যুবরণ করেন,( দিব্যান লোকান স্বগচ্ছতু) ডাক্তার বাবুর মৃত্যুতে উপশহর দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এই বিষয়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।






