রায়পুর বণিক সমিতি নির্বাচনে সম্পাদক পদে সোহেল আলম নিকটতম প্রার্থী থেকে অনেক এগিয়ে
ভিবি নিউজ ডেস্ক – আসছে ৫ জুলাই ২০২৫ ইং শনিবার রায়পুর বণিক সমিতি নির্বাচনে ক্রিকেট ব্যাট মার্কা প্রতিকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সোহেল আলম নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে অনেকটা এগিয়ে আছেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
জানাযায় সোহেল আলম ইতিপূর্বে অনেক সামাজিক কাজের সাথে সম্পৃক্ত ছিলো। তিনি বর্তমানে রায়পুর প্রেস ক্লাবের সহ-সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত হয়ে বহু জনহিতকর কাজ করেছেন। সোহেল আলম একজন শিক্ষিত, ভদ্র, নর্ম সভাবের লোক হয়। তিনি রায়পুর বাজারে দীর্ঘদিন থেকে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থায় কার্যকরি কমিটিতে সদস্য হতে ডিগ্রি পাশ হতে হবে তাই তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ায় লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদকের দায়ীত্ব পেয়েছেন,
আগামী ৫ জুলাই রায়পুর বণিক সমিতি নির্বাচনের বিষয়ে সোহেল আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন আপনার ভিবি নিউজ অনলাইন পত্রিকার মাধ্যমে সকল
সম্মানিত রায়পুর বাজারের ব্যবসায়ী ভাইদের জানাবেন আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহর রহমতে আপনারা ভাল আছেন, তিনি বলেন আমি সোহেল আলম রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচনে — ক্রিকেট ব্যাট মার্কায় ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হয়ে কয়েকবার আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। এ যাওয়াতে আপনাদের ভালো ব্যবহার, হাসিমাখা মুখ ও বুকে জড়িয়ে ভালোবাসা আকুতি জানিয়েছি। আমি সোহেল আলম আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি ও আমার ব্যবহারে কোন প্রকারে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন । ইনশাআল্লাহ, তবুও আমি সুখ-দু:খে আপনাদের পাশে থাকবো। ভবিষ্যতে ও আপনাদের সহযোগিতা, দোয়াও ভালোবাসা সমর্থন নিয়ে পাশে থাকতে চাই । আল্লাহর নিকট সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি।






