ঢাকাWednesday , 18 June 2025
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান

    admin
    June 18, 2025 5:07 pm । ৩০৮ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান
    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুরে ১৮ জুন ২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে ১৭ শহীদ পরিবারকে ৩৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
    এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার, এ সময়ে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান , জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল নাহার,শহীদ পরিবারের সদস্যগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ