ঢাকাFriday , 6 June 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে বিভিন্ন গরুর হাট পরিদর্শনে জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসন

    admin
    June 6, 2025 3:53 pm । ১৯০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে বিভিন্ন গরুর হাট পরিদর্শনে জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসন

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুরে দুইটি গরুর হাট পরিদর্শনে আসেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি ০৬ জুন ২০২৫ ইং(শুক্রবার) লক্ষ্মীপুরের বিভিন্ন গরুর হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলাপ্রশাসক হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাট ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি হাটের সার্বিক নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ, চুরি ও ছিনতাইরোধ, প্রাণীর চিকিৎসক সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিতকরণ ও যান চলাচলে স্বাভাবিকতা বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন , উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ জসিম উদ্দিন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান , সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা , সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানা পরিদর্শক মোঃ আব্দুল মোন্নাফ ও চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সহ অফিসার বৃন্দ।