লক্ষ্মীপুরে আন্ত:প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক- লক্ষ্মীপুরে ৩ মে ২০২৫ তারিখে জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায়
পোদ্দার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা , কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সাংবাদিকবৃন্দ, বিতর্কের পক্ষ ও বিপক্ষ দল, পুরস্কারপ্রার্থী শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ। অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর এই বিতর্ক প্রতিযোগিতার বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল: ‘বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক’।






