
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার - লক্ষ্মীপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ভিবি নিউজ ডেস্ক :
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে অন্তবর্তীকালিন সরকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ শনিবার (০৩ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার উপর দিয়ে অনেকগুলো ষড়-যাপটা ভয়ে গেছে। একদিকে কোভিট, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আরেক দিকে নতুন কারিকুলাম চালু হলেও, তা কেউ গ্রহণ করেনি। এ সামগ্রীক অব্যবস্থাপনা মিলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে। অন্তবর্তীকালিন সরকার চেষ্টা করতেছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানের উন্নয়নে। আমরা আশা করি এ মানের উন্নয়ন ঘটলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী সংখ্যা আরো বাড়বে।
অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায়
বলেন, শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগীতায় অনেকগুলো বিষয় শিক্ষণীয় রয়েছে। বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে বাচ্চারা টিমওয়ার্ক শিখছে, যৌক্তি-চর্চা শিখছে, তাদের মাঝে সহনীয়তা তৈরী হচ্ছে। এরমধ্য দিয়ে নিজের চর্চা বাড়ে, কথা বলার আগ্রহ ও সাহস বাড়ে এবং বিতর্কের জন্য তথ্য যোগার করতে পড়াশোনার আগ্রহ বাড়ে। সবগুলো দিকে দিয়ে বিতর্ক প্রতিযোগীতা বাচ্চাদের ডেভেলপ্টম্যান্টে শিক্ষামুখী করতে সহায়তা করে বলে জানান এ উপদেষ্টা।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, উপজেলা নির্বাহী কর্মকতা জামশেদ আলম রানাসহ প্রমূখ।
এর আগে প্রধান অতিথির উপস্থিতিতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পব অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয়েছে রামগঞ্জ স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।