ঢাকাFriday , 25 April 2025
    আজকের সর্বশেষ সবখবর

    জেলাপ্রশাসক মহোদয়ের লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিদর্শন

    admin
    April 25, 2025 5:12 am । ৩৯৪ জন
    Link Copied!

    জেলাপ্রশাসক মহোদয়ের লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিদর্শন

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার।
    ২৪ এপ্রিল ২০২৫ ইং তারিখে রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর রামগতি উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি রামগতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রামগতি উপজেলা ভূমি অফিস, আলেকজান্ডার পৌর ভূমি অফিস, রামগতি থানা ও চর আলেকজান্ডার বেড়িবাঁধ পরিদর্শন করেন। এছাড়াও তিনি অত্র উপজেলার একটি বিদ্যালয় ও একটি মাদ্রাসায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাসমূহের কেন্দ্র পরিদর্শন করেন। পরবর্তীতে, তিনি উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরির উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু চাকমা, রামগতি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তা-কর্মচারীগণ ।