প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:১৬ এ.এম
লক্ষ্মীপুরে কারাগার পরিদর্শন করেন জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার

- জেলাপ্রশাসকের কারাগার পরিদর্শন
ভিবি নিউজ ডেস্ক - গতকাল ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখে রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শন করেন। এসময় তিনি কারাবন্দিদের স্বাস্থ্য, মানসিক অবস্থা, খাবার, আইনজীবী নিযুক্তিসহ সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়াও তিনি কারাবন্দিদের চলমান প্রশিক্ষণ কার্যক্রমসমূহ ও সংশ্লিষ্ট প্রশিক্ষকদের মান বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এসময় উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেল সুপার, জেলার, কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ সহ প্রমূখ।
কপিরাইটঃ ভাস্কর বসু রয় চোধুরী, ২০২৪