ঢাকাThursday , 17 April 2025
    আজকের সর্বশেষ সবখবর

    কামান খোলায় বৃষ্টি হলে হাই স্কুলের রাস্তায় হাটুপানি শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

    admin
    April 17, 2025 1:17 pm । ৩২৬ জন
    Link Copied!

    কামান খোলায় বৃষ্টি হলে হাই স্কুলের রাস্তায় হাটুপানি শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

    ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামান খোলা অ,মু,পলিটেকনিক একাডেমি নামে খ্যাত প্রায় শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়ালেখা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে চাকুরীরত আছেন অনেকেই, এমনি খবর পাওয়া যায় অথচ বিগত সরকারের আমল হতে অদ্যবধি এ স্কুলে তেমন কোন উন্নয়ন চোখে পড়েনি, সামান্য একটু বৃষ্টি হলেই স্কুলের রাস্তায় হাটু পানি হয়ে যায়। শিক্ষার্থীরা এই পানি বন্ধী অবস্থায় রাস্তা দিয়ে স্কুলে যেতে হয়। মেয়ে শিক্ষার্থীরা হাটুপানি ভেঙ্গে স্কুলে পৌছায় যদিও দেখতে দৃষ্টিকটু তদুপুরিও এইবিষয়ে নেই কোন পদক্ষেপ।
    এই স্কুলের প্রাক্তন এক ছাত্র তনয় মজুমদার আমাদের এপ্রতিবেদক কে জানান, আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাএ। সেই ছোট কাল থেকে দেখে আসতেছি প্রতিবছর বর্ষাকাল শুরু হলে বিদ্যালয়ে আর আসা যায় না। কারন বিদ্যালয়ের রাস্তা টা খুবই খারাপ। এতোই খারাপ যে বর্ষাকালে এখানে একহাঁটু জল থাকে। প্রতিবছর বর্ষাকালে বিদ্যালয়ের ছাএ / ছাএী ( ভাই / বোনেরা ) অনেক কষ্টে বিদ্যালয়ে আসা যাওয়া করে। আমাদের প্রধান শিক্ষক মহোদয় এবিষয় নিয়ে কোন পদক্ষেপ নিতে দেখা যায় নাই। বিগত পাঁচ বছর বেশ কিছু দিন শিক্ষক + শিক্ষাথীরা এক হাঁটু জল পাড় করে বিদ্যালয়ে প্রবেশ করেছে।
    এই স্কুলের প্রাক্তন আর এক ছাত্র ভি বি রায় চৌধুরী বলেন, আমি আশি দশকের একজন শিক্ষার্থী ছিলাম, তখন প্রধান শিক্ষক ছিলেন আলি আহম্মদ স্যার, যেমনি ছিলেন শিক্ষক তেমনি ছিলো শাসন, তিনি ম্যানেজিং কমিটির সাথে আলাপ আলোচনা করে স্কুলের পরিবেশ রেখেছিলেন পরিপাটি, অথচ বর্তমানে প্রত্যেকে আখের গোছাতে ব্যাস্ত সময় পার করছেন, প্রতিষ্ঠান নিয়ে কেউই ভাবেন না।
    এই বিষয়ে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী (আসলাম ভূইয়া বাড়ির) শামছুন নাহার বলেন আমি এই স্কুল থেকে ১৯৮১ ইং সনে এসএসসি পাশ করেছি, বর্তমানে স্কুলের বেহাল দশা আমারও চোখে পড়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্কুলের এই হেন অবস্থা থেকে উত্তোলনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।