ঢাকাSaturday , 29 March 2025
আজকের সর্বশেষ সবখবর

তরুন নির্মাতা সাংবাদিক ও ভিডিও সম্পাদক আলাউদ্দিন সাজুর একক নাটক আত্মগোপনের আত্মপ্রকাশ

admin
March 29, 2025 10:19 am । ৪৮৭ জন
Link Copied!

তরুন নির্মাতা লক্ষ্মীপুরের কৃতিসন্তান, সাংবাদিক ও ভিডিও সম্পাদক আলাউদ্দিন সাজুর একক নাটক আত্মগোপনের আত্মপ্রকাশ

ভিবি নিউজ ডেস্ক – পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তরুন নির্মাতা, সাংবাদিক ও ভিডিও সম্পাদক আলাউদ্দিন সাজু নির্মাণ করেছেন “আত্মগোপন” নামের একটি একক নাটক। এতে অভিনয় করেছেন সুজন হাবিব, শিশির আহম্মেদ, নাদের খান, শামিমা আক্তার, সুমাইয়া মির্জা,লিজা খানম, ইয়াসিন, বাদলসহ আরো অনেকে। নাটকটি লিখেছেন  তম্ময় খান এবং প্রযোজনা করেছেন কাদামাটি মিডিয়া। পরিচালক আলাউদ্দিন সাজু জানিয়েছেন ইতমধ্যে “আত্মগোপন”র সম্পাদনার কাজ শেষ হয়ে এখন কালার গ্রেডিং হচ্ছে। নাটকটি সম্পাদনা করেছেন আলাউদ্দিন সাজু চিত্রগ্রাহক ছিলেন আসাদুজ্জামান আসাদ এবং আবহ সংগীত করেছেন কাদামাটি সাজু।

প্রযোজনা সংস্থা কাদামাটি মিডিয়া সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ঈদ-উল-ফিতরের আগের দিন সন্ধা ৭টায় ”শোবিজ বাংলা” ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।