ঢাকাThursday , 6 March 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

    admin
    March 6, 2025 10:57 am । ২৪৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

    ভিবি নিউজ ডেস্ক :

    লক্ষ্মীপুরে দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ মার্চ ২০২৫ ইং উপজেলার চর আলগী ও চররমিজ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের সময় ইট ভাটার চিমনি, চুল্লি বিনষ্টসহ পানি ছিটিয়ে ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া ভাটা বন্ধ রাখতে মালিকরা মুচলেকা দেন।

    অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- চর আলগী ইউনিয়নের মেসার্স পান্না ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের মেসার্স ফোর স্টার ব্রিকস। এরমধ্যে পান্না ব্রিকস মালিক মোহাম্মদ আলীকে ২ লাখ ও ফোর স্টার ব্রিকস মালিক আবু তাহেরকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।