ঢাকাTuesday , 4 March 2025
    আজকের সর্বশেষ সবখবর

    মেঘনা নদীতে মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা

    admin
    March 4, 2025 10:43 am । ২৫৫ জন
    Link Copied!

    মেঘনা নদীতে মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা

    ভিবি নিউজ ডেস্ক :
    লক্ষ্মীপুরে মার্চ থেকে এপ্রিল দুই মাস মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ ও ইলিশসহ সব ধরনের মাছ ধরার নিষেধজ্ঞা ঘোষাণা করেছে প্রশাসন।

    মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ ঘোষণা দেন।

    সভায় তিনি জানান, মেঘনা নদীতে দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় নদীতে অভিযান কঠোর করা হবে। আজকের সভায় যে  সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ করা হবে। নিষিদ্ধ সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪০ কেজি করে চাউল বিতরণ করা হবে।

    জেলা প্রশাসক গণমাধ্যম কে জানান,  ইলিশ রক্ষায় সকলের সহযোগীতা প্রয়োজন। আইন অমান্য করে কোনো জেলে যেন নদীতে মাছ ধরতে না পারে সেই লক্ষ্যে প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব যথাযতভাবে পালন করার নির্দেশ দেন।

    সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো.বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পরিচালক(ডিডিএলজি) জসীম উদ্দিন, নৌ পুলিশের মজু চৌধুরী হাট শাখার ইনচার্জ সোহেল আহমদসহ কমিটির অন্যান্য সদস্যরা।

    এছাড়াও সভায় আরো  উপস্থিত ছিলেন মৎস্যজীবী, কোস্টগার্ড, নৌ পুলিশ, সাংবাদিকসহ প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা বৃন্দ।