ঢাকাMonday , 10 February 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর সদর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরন

    admin
    February 10, 2025 12:59 pm । ২৭৫ জন
    Link Copied!

    ভিবি নিউজ ডেস্ক :তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ফেব্রুয়ারী ২০২৫ ইং স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান পুলিশ সুপার মো: আকতার হোসেন, সদর উপজেলা কমিশনার ভূমী অভি দাস
    এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলাধীন মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
    ১। লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন,
    ২। হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতন,
    ৩। দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়,
    ৪। খিলবাইছা উচ্চ বালিকা বিদ্যা নিকেতন,
    ৫। দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়,
    ৬। সৈয়দপুর বালিকা উচ্চ বিদ্যালয়,
    ৭। চৌপল্লী জয়তারা বালিকা উচ্চ বিদ্যালয়,
    ৮। আলহাজ্ব ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়,
    ৯। বশিকপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা,
    ১০। আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসা,
    ১১। টুমচর মহিলা দাখিল মাদরাসায় মোট ১২টি স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।