ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আসলাম ভূইয়া বাড়ির বিচার পতি আকরাম হোসেন চৌধুরী মহোদয়ের বাবা মরহুম আল হাজ্জ বেলায়েত হোসেন চৌধুরী সাহেব বিগত ৫ ফেব্রুয়ারী ২০২৩ ইং দুনিয়ায় মায়া ত্যাগ করে মহান সৃষ্টি কর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পরপারে।
তার মৃত্যুতে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানা যায় মরহুম বেলায়েত হোসেন চৌধুরী সাহেব একজন ন্যায় পরায়ন, পরোপকারী, জনদরদি, অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার, সাদা মনের একজন সচ্চ মানুষ ছিলেন। তিনি ছোট বড় সকলকে আগ বাড়িয়ে সালাম প্রদর্শন করতেন। উনার আগে কেহই সালাম/আদাব দিতে পারতেন না। তিনি বহু গুনে গুণান্বিত লোক ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনায় সকলের নিকট আশির্বাদ/ দোয়া কামনা করেন মরহুমের তৃতীয় পুত্র আমার ছোট বেলার বন্ধু নেয়ামত হোসেন চৌধুরী।
নেয়ামত হোসেন চৌধুরী আরো বলেন, জানিনা বাবা এই ছোট্ট মাটির ঘরে কেমন আছেন। সবার নিকট দোয়ার দরখাস্ত,আল্লাহপাক যেন আমার বাবাকে চবির মতো হাসি খুশীতে ও উনার কবরকে নেয়ামতে ভরপুর করে দেন।এবং জান্নাতের বাগান বানিয়ে দেন।শেষ বিচারের দিন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন।






